Malda: বিকল হয়ে পড়ে থাকা ফ্রিজারের মধ্যেই মৃতদেহ, ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে হাসপাতাল চত্বরে | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: আরজি কর মেডিক্যালের 'রক্তমাখা গ্লাভস' , এসএসকেএম-এ 'মরচে ধরা কাঁচি' বিতর্ক, এরই মধ্যে চাঞ্চল্যকর খবর মালদা মেডিক্যাল কলেজ থেকে। অভিযোগ, এক বছরের বেশি সময় ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে মালদা মেডিক্যালের বেশিরভাগ ফ্রিজার। আর এই বিকল হয়ে পড়ে থাকা ফ্রিজারের মধ্যেই মজুত করা হচ্ছে মৃতদেহ। অভিযোগ, দাবি-না-করা দেহ মর্গে জমে থাকতে থাকতে ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে হাসপাতাল চত্বরে।

মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে মেরামতির টাকা না মেলায় ফ্রিজার সারাইয়ের কাজ সম্ভব হয়নি। মাস খানেক আগে মেরামতির টাকা মিললেও এখনও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়নি বলে অভিযোগ।  সূত্রের খবর,  মালদা মেডিক্যালের মর্গ, অ্যানাটমি বিভাগ ও ওয়ার্ড মাস্টারের অফিস মিলিয়ে মোট আটটি ফ্রিজার রয়েছে। তারমধ্যে মর্গে রয়েছে পাঁচটি ফ্রিজার। এই ফ্রিজারগুলি মিলিয়ে প্রায় ৪৮ টি মৃতদেহ মজুত রাখার পরিকাঠামো রয়েছে। সূত্রের দাবি, বছর খানেকের বেশি সময় ধরে প্রায় সব ফ্রিজার খারাপ হয়ে পড়ে রয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola