Malda : কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত রতুয়া, আহত উভয়পক্ষের বেশ কয়েকজন !

ABP Ananda  |  02 Apr 2023 11:16 AM (IST)
ABP News

পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মালদার রতুয়া। সংঘর্ষে আহত তৃণমূল পরিচালিত পরানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ উভয় পক্ষের বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই ২ পক্ষের মধ্যে বিবাদ চলছিল। শনিবার তৃণমূল কর্মীদের উদ্দেশে কংগ্রেস কর্মী কটুক্তি করে বলে অভিযোগ। তৃণমূলের দাবি, কর্মীরা প্রতিবাদ করলে বচসায় শুরু হয়। এরপরই হাতাহাতিতে জড়িয়ে পড়ে ২ পক্ষ। ভাঙচুর চালানো হয় ২ দলেরই অফিসে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুখুরিয়া থানার পুলিশ। দুপক্ষের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের পায়ের তলায় মাটি নেই বলে এসব করছে, পাল্টা দাবি করেছে কংগ্রেস। 


 

  • হোম
  • ভিডিও
  • মালদা
  • Malda : কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত রতুয়া, আহত উভয়পক্ষের বেশ কয়েকজন !

TRENDING VIDEOS

মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল8 Hour ago

ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ8 Hour ago

Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী8 Hour ago

"নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূলের ভূমিকা ছিল না", মন্তব্য মুখ্যমন্ত্রীর8 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন