Malda: মালতিপুর গ্রামীণ হাসপাতালের 'বেহাল' অবস্থা, অভিযোগ রোগী ও রোগীর পরিজনদের I Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Jun 2022 11:47 PM (IST)

গুরুত্বপূর্ণ হাসপাতাল! অথচ পর্যাপ্ত বেড নেই। সিলিং ফ্যান বিকল। সমস্যা আছে পানীয় জলের। মালদার মালতিপুর গ্রামীণ হাসপাতালের পরিষেবা নিয়ে রোগী ও রোগীর পরিজনদের গুচ্ছ গুচ্ছ অভিযোগ। বিষয়টি নিয়ে পঞ্চায়েত ভোটের আগে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।