✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

MISC: একই উপসর্গ নিয়ে অসুস্থ বেশ কিছু শিশু, রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম ইন চিলড্রেন| Bangla News

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  21 Aug 2021 09:41 PM (IST)
ABP News

মালদায় একই উপসর্গ নিয়ে অসুস্থ বেশ কিছু শিশু। জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে একরত্তিদের ভিড় বাড়ছে হাসপাতালে। চিকিৎসকদের পরিভাষায়, এ হল মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম। অসুস্থতার পিছনে করোনার হাত দেখছেন চিকিৎসকদের একাংশ। 


করোনা পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে রাজ্যে। হালকা হচ্ছে কোভিড-রাশ। এই পরিস্থিতিতে আশঙ্কার নতুন মেঘ উঁকি দিয়েছে মালদা জেলায়। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, করোনার দ্বিতীয় ঢেউ যখন স্তিমিত হয়ে এসেছে, তখন হঠাতই শিশুদের অসুস্থ হয়ে পড়ার খবর মিলছে বিভিন্ন প্রান্ত থেকে। জ্বর, কাশি, শ্বাসকষ্ট, শরীরে লাল দাগ, বমি, পেট খারাপের মতো একাধিক উপসর্গ নিয়ে আক্রান্ত হচ্ছে শিশুরা। চিকিৎসকদের পরিভাষায় এ হল, মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম ইন চিলড্রেন, সংক্ষেপে যাকে বলা হয় MISC। বর্তমানে এই অসুখে আক্রান্ত হয়ে শুধুমাত্র মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই ভর্তি রয়েছে ২০ জন শিশু। চিকিৎসকদের অনুমান, একসঙ্গে এতজন শিশুর একই ভাবে অসুস্থ হওয়ার পিছনে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব থাকতে পারে। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের প্রধান সুষমা সাহু বলেন, "মার্চ ,এপ্রিল , মে, তিন মাসে বাচ্চাদের বাবা-মা কিংবা বাড়ির লোকজন কোভিডে আক্রান্ত হয়েছিলেন সেই সময়ে অনেক বাচ্চা তাদের সান্নিধ্যে এসেছিল। কিন্তু বাচ্চাদের মধ্যে সেই সময় করোনার কোন উপসর্গ ধরা পড়েনি উপসর্গ না থাকায় তাদের করোনা পরীক্ষা করা হয়নি। কিন্তু এখন সেই বাচ্চাদের মধ্যে জ্বর, চোখ লাল  হওয়া , ঠোট লাল হওয়া ,গায়ে রাশ তৈরি হওয়ার মতো কিছু উপসর্গ দেখা যাচ্ছে।"


করোনা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও, মারণ ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পূর্বাভাস দিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে মালদা জেলায় শিশুদের অসুস্থতায় বেড়েছে উদ্বেগ। এই নিয়ে সুষমা সাহু বলেন, "এমন উপসর্গ থাকলেই বাচ্চাদের করোনা হয়েছে তা বলা যাবে না। এটা করোনা পরবর্তী ক্লিনিক্যাল সিনড্রোম। মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোমে এখন বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে। গত একমাস ধরে মালদা মেডিকেল কলেজে আমরা এরকম ধরনের উপসর্গ যুক্ত বাচ্চা বেশি করে পাচ্ছি।"


মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় তাঁরা তৈরি। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আক্রান্ত শিশুরা যাতে দ্রুত চিকিৎসা পায়, তা নিশ্চিত করতে তৎপর রয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।


 


Subscribe to our YouTube channel here: https://www.youtube.com/user/abpanandatv


About Channel: ABP Ananda is a regional news hub that provides you with comprehensive up-to-date news coverage from West Bengal and all over India and World. Get the latest top stories, current affairs, sports, business, entertainment, politics, spirituality, and many more here only on ABP Ananda.


ABP Ananda maintains the repute of being a people's channel. Its cutting-edge formats, state-of-the-art newsrooms command the attention of million of Bengalis weekly.


Download ABP App for Apple: https://itunes.apple.com/in/app/abp-l...


 


Download ABP App for Android: https://play.google.com/store/apps/details?id=com.winit.starnews.hin&hl=en


 


Social Media Handles:


Facebook: https://www.facebook.com/abpananda


 


Twitter: https://twitter.com/abpanandatv


 


Google+: https://plus.google.com/+abpananda


 


 

  • হোম
  • ভিডিও
  • মালদা
  • MISC: একই উপসর্গ নিয়ে অসুস্থ বেশ কিছু শিশু, রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম ইন চিলড্রেন| Bangla News

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.