Malda News | মালদার ইংরেজবাজার BJP কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও ২
ABP Ananda | 23 Oct 2026 05:00 PM (IST)

ABP Ananda LIVE : মালদার ইংরেজবাজারে বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও ২। বিজেপি কর্মী সমীর ঘোষের খুনের ঘটনায় গ্রেফতার মোট ৩ জন। ধৃত ৩ জনই মমতা-তৃণমূলের কর্মী। মূল অভিযুক্ত শত্রু ঘোষ, রঞ্জন ঘোষ ও জেটন ঘোষ গ্রেফতার। এর মধ্যে গতকালই রঞ্জন ঘোষকে গ্রেফতার করা হয়।
আরও খবর...
এবার দুর্গাপুজোয় আলোচনার কেন্দ্রবিনদুতে ছিল সিপিএমের বুকস্টল
এবার দুর্গাপুজোয় আলোচনার কেন্দ্রবিনদুতে ছিল সিপিএমের বুকস্টল। কোথাও হামলা, কোথাও ভাঙচুর তো কোথাও অগ্নিসংযোগ। আবার কোথাও বই তুলে রাস্তায় ফেলে দেওয়া। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিএমের বুকস্টলে হামলার অভিযোগ উঠেছিল। পুজোর শেষে সিপিএম দাবি করল গতবারের তুলনায় এবার তাদের বই বিক্রি বেড়েছে দ্বিগুণ। যাদবপুরে যে বুকস্টল ভাঙতে বুলডোজার পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেখানে গতবার ৬ লক্ষ টাকার বইবিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লক্ষ টাকা।