Malda Update: ফের পুলিশের শাসক-আনুগত্য, তৃণমূলের সভায় IC। ABP Ananda Live
ABP Ananda | 28 Oct 2024 04:59 PM (IST)

Malda News: ফের খাকি উর্দির শাসক-আনুগত্যের ছবি। এবার মালদার মানিকচকে তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে দেখা গেল মানিকচক থানার IC-কে। গতকাল মানিকচক তৃণমূল ব্লক নেতৃত্বের আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, মালদার জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী-সহ একাধিক তৃণমূল নেতা। সেই অনুষ্ঠানে মঞ্চে প্রথম সারিতে বিধায়কের পাশেই দেখা গেল মানিকচক থানার IC সুবীর কর্মকারকে। এমনকী, আব্দুর রহিম বক্সীকে মালতিপুরের বিধায়ক না বলে জেলা সভাপতি বলে উল্লেখ করেন পুলিশ আধিকারিক। মন্তব্য করতে চাননি মানিকচক থানার IC. এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সিপিএমের কটাক্ষ, পুলিশ আছে বলেই তৃণমূল আছে, নির্বাচনী বৈতরণী পার হতে পুলিশই ওদের ভরসা। তৃণমূলের সাফাই, দলীয় অনুষ্ঠান নয়, সকলেরই আমন্ত্রণ ছিল। ABP Ananda Live