Malda News: রাতভর বৃষ্টির জেরে জল থইথই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল

রাতভর বৃষ্টির জেরে জল থইথই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল। জরুরি বিভাগ থেকে শুরু করে একাধিক ওয়ার্ড জলমগ্ন। সমস্যায় রোগী ও স্বাস্থ্য কর্মীরা। ইংরেজবাজার পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডেও জল জমেছে। জলমগ্ন বাজার, দোকান। রথবাড়ি সবজি বাজারে হাঁটু সমান জল। বহু দোকান খোলেনি। সবজি ভেসে যাওয়ায় আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ। বাধ্য হয়ে জলে দাঁড়িয়েই চলছে বেচাকেনা। শহরের নীচু এলাকা জলমগ্ন। বর্ষায় প্রতিবার এমন হয়। দ্রুত জল নামানোর ব্যবস্থা করা হচ্ছে, আশ্বাস ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola