Malda News: ট্যাব কেলেঙ্কারির মধ্যেই এবার মিড ডে মিল চুরির অভিযোগ উঠল মালদায়। ABP Ananda live

ABP Ananda Live: ট্যাব কেলেঙ্কারির মধ্যেই এবার মিড ডে মিল চুরির অভিযোগ উঠল মালদায়। ইংরেজবাজারের ঝঞ্ঝাকুমার বিদ্যাপীঠের ঘটনা। প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল চুরি ও হিসেব গরমিলের অভিযোগ। ইংরেজবাজার থানা, মালদার জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের মিড ডে মিলের নোডাল শিক্ষকদের। ক্যামেরা দেখেই বাইক নিয়ে পালিয়ে যান প্রধান শিক্ষক,ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক।
হাড়োয়ায় বুথের ১০০ মিটাররে মধ্যে শাসক দলের দেওয়াল লিখন। সেই দেওয়াল লিখন মুছে দিল নির্বাচন কমিশন। বুথের কাছাকাছি দেওয়াল লিখন, প্রশাসনের নির্দেশে মোছা হল দেওয়াল লিখন। আরও খবর, আজ ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। মোতায়েন থাকছে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া এই পাঁচটি জেলার ৬টি কেন্দ্রে উপ নির্বাচন হবে। এরমধ্য়ে কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে মোতায়েন থাকছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।