Malda: দিনে-দুপুরে নদীর পাড় থেকে চলছে মাটি চুরি
দিনে-দুপুরে নদীর পাড় থেকে চলছে মাটি চুরি। এভাবে মাটি কাটা হলে মালদার মানিকচকে ফুলহার নদীতে ভয়ঙ্কর ভাঙন দেখা দেবে বলে ভয় পাচ্ছেন গ্রামবাসীরা। বিজেপির (BJP) অভিযোগ, তৃণমূলের মদতেই মাটি কেটে পাচার করা হচ্ছে। তাই প্রশাসন নির্বিকার। অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির (TMC)।