Malda TMC Panchayat Pradhan: সরকারি ত্রাণের চাল-গম 'চুরি', রতুয়ায় TMC প্রধানের বিরুদ্ধে অনাস্থা দলীয় কর্মীদেরই

ত্রাণের চাল, গম চুরির অভিযোগের পর এবার তৃণমূল (TMC) প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন খোদ দলীয় সদস্যরাই। অনাস্থা এনে বিডিওকে তলবি সভা ডাকার জন্য অনুরোধ। মালদার রতুয়ার সামসি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সম্প্রতি অনাস্থা আনে দলেরই ১০ জন সদস্য। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রধান। অনাস্থা ঘিরে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় কটাক্ষ করেছে বিজেপি (BJP)। প্রধানের পাশে দাঁড়িয়ে তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, "দুর্নীতির অভিযোগ থাকলে দলে জানাতে হবে। অনাস্থা আনা যাবে না।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola