RG Kar News: আর জি কর কাণ্ডের মধ্য়েই এবার মালদায় নাবালিকাকে নির্যাতনের অভিযোগ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডের মধ্য়েই এবার মালদায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ । মালদার ইংরেজবাজারে মাদক মেশানো পানীয় খাইয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

আরও খবর..

এখানেই শেষ নয়, আরও অভিযোগ, ভিডিও তুলে ব্ল্যাকমেল করে বারবার নির্যাতন করা হয়েছে।  থানায় জানালে টাকার প্রলোভন, রাজি না হওয়ায় নাবালিকাকে মারধর ও হুমকিরও অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবক। একাদশ শ্রেণির ছাত্রীর পরিবারের অভিযোগ, ৭ অগাস্ট ইংরেজবাজার থানায় অভিযোগ জানালেও ব্যবস্থা নেয়নি পুলিশ। ২১ অগাস্ট পুলিশ সুপারের দ্বারস্থ নাবালিকার পরিবার। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজ চলছে। 

ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত বিচার, ১৫দিনে শুনানি শেষের সওয়াল করে মমতার চিঠি । নারী নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর চিঠি নিয়ে পাল্টা চিঠি কেন্দ্রের । কেন্দ্রের চিঠিতে ভারতীয় ন্যায় সংহিতায় কঠোর আইনের উল্লেখ।

কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে ১২৩টি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের বরাদ্দ। ২০১৯-এ বরাদ্দ, কিন্তু রাজ্যে কার্যকর হয়নি ২০২৩-এর মধ্য জুনেও। ১২৩টি ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে ২০টি বিশেষ পকসো আদালত। ৪৮ হাজার ৬০০ মামলা জমে থাকা সত্ত্বেও ১১টি বিশেষ কোর্ট চালুই করেনি রাজ্য।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola