✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

TMC: 'বিজেপি একটা দৃশ্যদূষণ, শব্দদূষণ পার্টি', বিজেপিকে দুষলেন মুখ্যমন্ত্রী

ABP Ananda  |  04 May 2023 06:32 PM (IST)
ABP News

 তৃণমূলে (TMC) নবজোয়ার (Nabajoar) কর্মসূচিতে মালদার (Malda) ইংরেজবাজারে একমঞ্চে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এদিন মালদার প্রশাসনিক সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) নিয়েও নতুন ঘোষণা করেন মমতা। 


এদিন তিনি বলেন, 'আমরা যা প্রকল্প এবং সামাজিক কাজ করেছি তা বিশ্বের কোথাও হয়নি। এখন তো অনেকে করছে আমাদেরটা টুকে। লক্ষ্মীর ভাণ্ডার করে মেয়েদের জন্য আমি ভবিষ্যতের জন্য একটা সুরক্ষা দিয়ে দিয়েছি। আজ যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, যেই তাঁদের ৬০ বছর বয়স হয়ে যাবে তখন তাঁরাই পাবে বার্ধক্য ভাতা। অর্থাৎ সারাজীবনের জন্য একজন মহিলা পকেটমানি পাবেন। সেটা নিশ্চিত করেছি আমরা। ছেলেমেয়েদের পড়াশুনোর জন্যও সব স্কিম রয়েছে।' 


মালদার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী এও বলেন, 'আগে নিয়ম ছিল স্বাস্থ্যসাথী যার নামে, বাড়ির সেই মহিলাই কেবল লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। এখন কিন্তু নিয়ম পরিবর্তন হয়েছে। এখন সবাই পাবে। বাড়ির সব মহিলারাই পেতে পারেন।' 


এদিকে, পঞ্চায়েত ভোটের আগে রাজ্য বাজেটে নজর গ্রামে। এর আগে, ষাট বছর হলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের সরাসরি বার্ধক্য ভাতা প্রতি মাসে মিলবে ১ হাজার টাকা, ঘোষণা অর্থমন্ত্রীর। কৃষিকাজে ব্যবহৃত সেচের জলে কর মকুব রাজ্য বাজেটে। গ্রামীণ সড়ক উন্নয়নে রাস্তাশ্রী প্রকল্প, বরাদ্দ ৩ হাজার কোটি টাকা। ১১ হাজার ৫০০ কিলোমিটার নতুন সড়ক ও মেরামতিতে বরাদ্দ ৩ হাজার কোটি। নির্মাণকাজে উৎসাহ দিতে বাড়িঘর ক্রয়ের উপর। স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড় বহাল আরও ৬ মাস। সার্কেল রেটে ১০ শতাংশ ছাড়ের সুবিধা সেপ্টেম্বর মাস পর্যন্ত। 


 


এদিনের সভা থেকে বিজেপিকেও দুষেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, 'বিজেপি একটা দৃশ্যদূষণ, শব্দদূষণ পার্টি। গ্যাস বেলুনের পরিবর্তে ক্যাশ বেলুন চলছে। আমরা দিচ্ছি কন্যাশ্রী, ওরা দিচ্ছে মিথ্যাশ্রী। আমরা বিনা পয়সায় রেশন দিচ্ছি, ওরা সেটা কেড়ে নিচ্ছে। অনেক জায়গায় রেশন বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমরা অনেক শিল্প তৈরি করছি। যারা বাইরে কাজ করেন, আস্তে আস্তে ফিরে আসুন'।                   

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • TMC: 'বিজেপি একটা দৃশ্যদূষণ, শব্দদূষণ পার্টি', বিজেপিকে দুষলেন মুখ্যমন্ত্রী

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.