Mamata Banerjee: 'চিরকুটে চাকরি পেয়েছে সব গিয়ে বসে আছে DA-র ওখানে', নাম না করে সিপিমকে আক্রমণ মমতার
ABP Ananda | 29 Mar 2023 11:45 PM (IST)

Mamata Banerjee: বাম আমলে চিরকুটে চাকরি বিলির অভিযোগ নিয়ে উত্তাল বাংলার রাজনীতি। সেই আবহে মহার্ঘ ভাতা (DA) আন্দোলন নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁকে বলতে শোনা গেল, "DA আন্দোলনের মঞ্চে বসে আছে চোর-ডাকাতরা। চোর-ডাকাত, যারা চিরকুটে চাকরি পেয়েছে, সব বসে আছে।" বকেয়া DA-র দাবিতে আন্দোলনকারীদের কটাক্ষ করলেন মমতা (DA Protests)।