Mamata On Anubrata : 'কেষ্টরা ভয় পাবে না, একটা কেষ্টকে ধরলে, লক্ষ কেষ্ট তৈরি হবে', হুঙ্কার মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Aug 2022 07:34 AM (IST)

' কেষ্টরা ভয় পাবে না। একটা কেষ্টকে ধরলে। লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে। ' এভাবেই বীরভূমের তৃণমূল সভাপতিকে কার্যত ক্লিনচিট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সিকেও ফের নিশানা করেছেন তিনি। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধী দলগুলিও।