Mamata Banejee on FB: ফেসবুকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

জয় না আসা পর্যন্ত কেন্দ্রের বিরুদ্ধে লড়াই চলবে। ফেসবুকে (Facebook) কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Baneje)। মুখ্যমন্ত্রী লেখেন, আজ, নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেছি। সেখানে এমন কয়েকটি বিষয় উল্লেখ করেছি, যেখানে আমার দ্রুত নজর দেওয়া প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, বাংলার মানুষ আমার সম্পদ। আমি সবসময় তাঁদের ভাল থাকাকে অগ্রাধিকার দিয়েছি। তাঁদের জন্য কাজ করেছি। ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম করতে চাই। কোনও মানুষ যাতে তার জীবনযাপনের অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখব। কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় এ রাজ্যের মানুষ সীমাহীন কষ্ট ভোগ করছেন। কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতি নিরপরাধ মানুষকে দুর্দশার মুখে ঠেলে দিচ্ছে। সবাইকে আশ্বস্ত করছি, জয়ী না হওয়া পর্যন্ত এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। ফেসবুকে লেখেন মুখ্যমন্ত্রী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola