Mamata Banerjee: হয় বাংলার টাকা দাও, নয় গদি ছাড়ো, হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda Live
ABP Ananda | 10 Dec 2023 06:25 PM (IST)

ফের বকেয়ার দাবিতে সরব মুখ্যমন্ত্রী (Chief Minister), আলিপুরদুয়ারের সভায় কেন্দ্রকে নিশানা। '১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, সবক্ষেত্রে টাকা আটকে রেখেছে কেন্দ্র। ১০০ দিনের টাকা আপনাকে দিতেই হবে, আমি দিল্লি যাচ্ছি। প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাতের সময় চেয়েছি' জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হয় বাংলার টাকা দাও, নয় গদি ছাড়ো, হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।