Modi-Mamata Meet: আজ বঙ্গে নরেন্দ্র মোদি, থাকবেন রাজভবনে, সাক্ষাৎ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে?
লোকসভা ভোটের আগে রাজ্য়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi )। শুক্রবার সকালে অণ্ডাল বিমানবন্দরে নেমে কপ্টারে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে সভা করেন তিনি ( PM Modi ) । তারপর তিনি আসেন আরামবাগে ( Arambag )। এবার হুগলির ময়দান থেকেই বাংলায় লোকসভা ভোটের শঙ্খে ফুঁ দিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি যেমন ঘোষণা করলেন বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের, তেমনই তাঁর মুখে উঠে এল সন্দেশখালি প্রসঙ্গ। এই আবহেই কলকাতায় শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে বলে সূত্রের খবর । রাতে রাজভবনে থাকবেন প্রধানমন্ত্রী। তারপর আগামীকাল কৃষ্ণনগরে জনসভা করবেন মোদি । তারই মাঝে আরও একবার সাক্ষাৎ হতে পারে মোদি মমতার।
Tags :
Mamata Banerjee Bangla News ABP Ananda LIVE Narendra Modi ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel #POLITICS