Mamata-Suvendu: ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোট। আগরতলায় মমতার রোড শো, পাল্টা সভা শুভেন্দুর
ABP Ananda | 08 Feb 2023 07:44 AM (IST)

উপলক্ষ্য় ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রচার। একই দিনে সেখানে সভা করতে গেছেন, বাংলার দুই যুযুধান রাজনীতিবিদ মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) এবং শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । দুজনের বক্তব্য়েই বারবার উঠে এল বাংলার প্রসঙ্গ। প্রথম জন বললেন, বাংলার উন্নয়ন মডেল ত্রিপুরাতেও পৌঁছে দেবেন তিনি। দ্বিতীয় জন আবার, নানা ইস্য়ুতে আক্রমণের নিশানা করলেন বাংলার তৃণমূল সরকারকে (TMC)।