Mamata Banerjee: 'বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে যোগ দিচ্ছেন', আক্রমণ মমতার
ABP Ananda | 07 Mar 2024 09:28 PM (IST)

ABP Ananda LIVE: 'বিচারের চেয়ারে বসে বিজেপি (BJP)বাবু বিজেপি পার্টিতে যোগ দিচ্ছেন'। 'এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবেন'। 'প্রতিদিন পিল কিনছে, বিজেপি যা বলছে তাই করছে'। 'আইনে কোনটা বেঠিক, কোনটা সঠিক জানি'। 'কলকাতা(Kolkata) সুরক্ষিত শহর, এরা কেউকেটা, তবে আমি খুশি তাদের মুখোশটা খুলে পড়েছে'। 'হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি নিয়ে বড় নেতা হয়ে গেছিলেন'। 'টিভিতে ইন্টারভিউ করছে, অভিষেকের নাম করে বলেছে'।'কাল থেকে আপনার রায় জনগণ দেবে'। 'আপনি হাজার হাজার মানুষের চাকরি খেয়েছেন, কাল থেকে রায় দেবে জনগণ'। 'বলতে পারতেন এই প্যানেলটা ক্যান্সেল করুন, কোনও সুযোগ না দিয়ে ওয়ান সাইডেড গেম'। 'সিপিএম(CPIM), বিজেপি (BJP), কেউটের থেকেও ভয়ঙ্কর', মন্তব্য মমতার(Mamata Banerjee)।