TMC: মোদি সরকারের বিরুদ্ধে ২৯ ও ৩০ মার্চ ধর্না তৃণমূলনেত্রী মমতার
ABP Ananda | 22 Mar 2023 07:28 AM (IST)

Mamata Banerjee: পুরী যাওয়ার পথে কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা (Mamata Banerjee) । মোদি সরকারের (Modi Government ) বিরুদ্ধে ২৯ ও ৩০ মার্চ ধর্না তৃণমূলনেত্রীর। অম্বেডকরের মূর্তির সামনে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে টানা ২ দিন ধর্না দেবেন মমতা। ১০০ দিনের টাকা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে ফের সরব মমতা। ওড়িশায় (Odisa) গিয়ে পরশু বিজেডি (BJD) প্রধান নবীন পট্টনায়কের (Nabin Pattanayak) সঙ্গে বৈঠক মমতার। এর আগে কালীঘাটে সমাজবাদী পার্টি অধ্যক্ষ অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেন মমতা।