Mamata Banerjee : বাম-কংগ্রেস-বিজেপিকে একযোগে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়
সাগরদিঘির ভোটে ধাক্কা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অধীর। 'আরএসএস-সিপিএমের সঙ্গে পরিকল্পনা করে সাগরদিঘির ভোট করেছেন অধীর চৌধুরী''এই যে কংগ্রেসের নেতারা বড় বড় কথা বলেন, তিনি বিজেপির এক নম্বর লোক'। মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তৃণমূলনেত্রীর নিশানায় অধীর। 'সাগরদিঘিতে অনৈতিক লড়াই করেছে''লোকটা কার? বিজেপির, প্রার্থী কংগ্রেসের, সমর্থন দিল সিপিএম'। বাম-কংগ্রেস-বিজেপিকে একযোগে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়।