Mamata Banerjee : 'একটা ইঁদুর কামড়ালেও আপনারা টিম পাঠিয়ে দেন', বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর
ABP Ananda | 31 Jul 2023 06:46 PM (IST)

মণিপুর নিয়ে বিধানসভায় তৃণমূলের নিন্দাপ্রস্তাব। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় বিজেপি বিধায়কদের তুমুল হট্টগোল। বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর
'মণিপুর সামলাতে প্রধানমন্ত্রী ব্যর্থ, তিনি বিদেশে যেতে পারেন, মণিপুরে যান না। আপনারা মণিপুর শান্ত করতে না পারলে আমাদের দায়িত্ব দিন। যারা মণিপুর নিয়ে আলোচনায় বাধা দিচ্ছেন, তারা দেশদ্রোহী। বাংলায় ১০৭টি টিম পাঠিয়েছে, আমার মাত্র ১ টিম ওখানে গেছেন। একটা ইঁদুর কামড়ালেও আপনারা টিম পাঠিয়ে দেন। ইন্ডিয়া এবার ক্ষমতায় আসবে, দেখব আপনারা কীভাবে কাজ করেন। ২দিন বিজেপিতে এসেছেন, বেশি জ্ঞান দেবেন না। প্রতিদিন বাংলার সংস্কৃতিকে অপমান করছেন। আমরা ভেবেছিলাম আলোচনা করব, কিন্তু বিজেপি আলোচনা চায় না। মণিপুর আজ আমাদের দিকে তাকিয়ে আছে'