Mamata Banerjee: 'আমরা আজ দুর্নীতিবাজ বটে?' বিজেপিকে শ্বেতপত্র প্রকাশ করতে বললেন মমতা
ABP Ananda | 06 Apr 2024 08:54 AM (IST)

দুর্নীতি ইস্যুতে এবার বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিশাসিত উত্তরপ্রদেশ ও গুজরাতে দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি করলেন তৃণমূল নেত্রী। দুর্নীতি হলে কেউ ছাড় পাবে না বলে বার্তা দিয়েছে বিজেপিও। পাশাপাশি এদিন নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বাতিল নিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেন মমতা। অসত্য বলছেন, প্রতিক্রিয়ায় জানিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী।