Mamata Banerjee : 'অস্ত্র হাতে নৃত্য করে অশান্তি সৃষ্টি করেছে বিজেপি', আক্রমণে মমতা
ABP Ananda | 10 Apr 2023 06:53 PM (IST)

রামনবমীর অশান্তি নিয়ে এবার মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি। বললেন, 'এলাকা অশান্ত করতে এসেছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এটা খায় নাকি মাথায় দেয়? এটা কাঁচালঙ্কা নাকি লবডঙ্কা? সব ব্যাপারে হিউম্যান রাইটস, চাইল্ড কমিশন।' একই সঙ্গে পাশে দাঁড়ালেন পুলিশেরও। তাঁর মতে, 'প্রথম দিকে ওরা এত অস্ত্র নিয়ে বেরিয়েছিল যে পুলিশ যদি দু'পক্ষকে আটকাত তা হলে অনেকে গুলিতে মারা যেতে পারত। সেই জন্য ১ ঘণ্টা ওরা ট্যাক্টফুলি খেলেছে।'