Mamata Banerjee: 'আগে তো কমুক, বাড়িয়েছে কত? বাড়িয়েছে তো হাজার শতাংশ আগেই',মন্তব্য মমতার

ABP Ananda LIVE : 'আগে তো কমুক, বাড়িয়েছে তো কত? বাড়িয়েছে তো হাজার শতাংশ আগেই । হাজার হাজার শতাংশ বাড়িয়ে তো দিয়েছে তারপর এদের শুল্ক কমানো মানে কী আর দাম কমবে?' বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ, বিজেপি প্রার্থীর সামনেই কেঁদে ফেললেন তৃণমূল বুথ সভাপতির মা

প্রচারে গিয়েছিলেন সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। আর তাঁকে দেখেই ক্ষোভে ফেটে পড়লেন এক তৃণমূল কর্মীর মা। সিউড়ি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বুথ সভাপতি রবি সাহার মা শান্তারানি সাহা বিজেপি প্রার্থীকে দেখেই ভেঙে পড়েন কান্নায়। ক্ষোভ উগরে দেন বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে। যদিও এই ঘটনাকে পাত্তা দিতে চাননি তৃণমূলের ওই বুথ সভাপতি। তিনি বলেন, মায়ের মাথার ঠিক নেই।

২৭ মার্চ শুক্রবার সকালে সিউড়ি পুরসভার হাটজন বাজারের ১৮৬ নম্বর বুথে প্রচারে যান সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। সেই সময় তাঁর সঙ্গে দেখা হয় ওই বুথেরই তৃণমূল সভাপতি রবি সাহার মা শান্তারানি সাহার সঙ্গে। আর সামনে বিজেপির প্রার্থীকে দেখেই কান্নায় ভেঙে পড়েন শান্তা দেবী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola