Mamata Banerjee:'এরা সিসি ক্যামেরা লাগাতে দেয় না', যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় সিপিএমকে আক্রমণ মমতার
ABP Ananda | 14 Aug 2023 08:27 PM (IST)

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় সিপিএমকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন, 'এরা মার্কসবাদী, কখনও বিজেপির সঙ্গে, কখনও কংগ্রেসের সঙ্গে ঘর করে। এরা বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা লাগাতে দেয় না।' তৃণমূলনেত্রীর বক্তব্য, 'নিহত ছাত্রের বাবা আমার কাছে বিচার চেয়েছেন। অত্যাচার করে ছেলেটাকে উপর থেকে ছুড়ে ফেলে হয়েছে। যাদবপুর এখন আতঙ্কপুর।' সঙ্গে সংযোজন, 'যাদবপুরে পড়াশোনা ভাল হতে পারে, কিন্তু পড়াশোনায় ভাল হলেই মানুষ হয় না। এই জন্যই আমি যাদবপুরে যেতে চাই না।'।