Mamata Banerjee: 'চিরকুটে চাকরি পেয়েছেন যাঁরা, তাঁরাই DA আন্দোলনে বসে রয়েছেন', ধর্নামঞ্চ থেকে বললেন মমতা
ABP Ananda | 30 Mar 2023 10:15 AM (IST)

বাম আমলে চিরকুটে চাকরি বিলির অভিযোগ নিয়ে উত্তাল বাংলার রাজনীতি। সেই আবহে মহার্ঘ বাতা আন্দোলন নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁকে বলতে শোনা গেল, "DA আন্দোলনের মঞ্চে বসে আছে চোর-ডাকাতরা। চোর-ডাকাত, যারা চিরকুটে চাকরি পেয়েছে, সব বসে আছে।" বকেয়া DA-র দাবিতে আন্দোলনকারীদের কটাক্ষ করলেন মমতা (DA Protests)।