Mamata Banerjee: 'দরকারে রাজভবনের সামনে ধর্না দেব..', উপাচার্য নিয়োগ ইস্যুতে রাজ্যপালকে নিশানা মমতার
Mamata Banerjee :উপাচার্য নিয়োগের ইস্যুতে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত তুঙ্গে। মূলত সংঘাতের আবহেই সদ্য বাকি ১৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (VC) নিয়োগ করেছেন রাজ্যপাল (Governor)। আর এরপরেই গতকাল তোপ দেগেছেন ব্রাত্য বসু। (Bratya Basu) আর এবার ২৪ ঘণ্টা পার হতেই শিক্ষক দিবসে তীব্র আক্রমণ শানিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee)
মমতা এদিন বলেন, 'হঠাৎ মধ্যরাতে যাদবপুরের উপাচার্য বদল হয়ে গেল। একজন প্রাক্তন বিচারপতিকে করে দেওয়া হল রবীন্দ্রভারতীর উপাচার্য। পুরো ব্যবস্থাকে অচল করে দেওয়ার চেষ্টা চলছে। কোনও বিশ্ববিদ্যালয় যদি রাজ্যপালের কথা শুনে চলে আমি অর্থনৈতিক বাধা তৈরি করব। দেখব রাজ্যপাল কীভাবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন দেন। আমরা চ্যালেঞ্জ করছি। আমরা বিল পাঠাচ্ছি উনি ফেরত পাঠাচ্ছেন না। সংবিধান অনুসারে এটা উনি করতে পারেন না। আর্থিক বিল ছাড়া আর কিছু রাজ্যপাল ফেরত পাঠাতে পারেন না।'