Mamata Banerjee : সিপিএমের আমলে শিক্ষক চাকরির নথি কোথায়? সভা থেকে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Aug 2022 01:53 PM (IST)

আজ মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ। বেলা ১২টা নাগাদ আনুষ্ঠানিকভাবে সভা শুরু। বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের শুরুতেই তিনি বললেন, ‘ছাত্ররাই দেশের ভবিষ্যৎ, নেতৃত্ব দেবেন আপনারা। যাঁরা চক্রান্ত করেন তাঁদের যে কোনও রাজ্যের সঙ্গে তুলনা হয়ে যাক। শিক্ষা নিয়ে অপপ্রচার করা হচ্ছে। সিপিএমের আমলে শিক্ষক চাকরির নথি কোথায়? পয়সা নিয়েছো, চাকরি দিয়েছো, গদ্দার অধিকারীরাই আগে বলত। আর তৃণমূলকে বলছে চোর’