Mamata Banerjee: 'প্রমাণ করতে পারলে ইস্তফা দেব', শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার | ABP Ananda Live

Mamata Banerjee: সামনে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election ) । তার পর লোকসভা নির্বাচনও রয়েছে। তার আছগে জাতীয় দলের মর্যাদা হারিয়েছে দল। সেই আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে (Suvendu Adhikari) তীব্র আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, জাতীয় দলের মর্যাদা চলে যাওয়া নিয়ে অমিত শাহকে (Amit Shah)তৃণমূলের তরফে ফোন করা হয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু। কিন্তু বিরোধী দলনেতার দাবি সম্পূর্ণ মিথ্যা। প্রমাণ করতে পারলে ইস্তফা দেবেন বলেও জানালেন। অন্যথায় মিথ্যা দাবি করছেন যাঁরা, তাঁরা নাকখত দেবেন কিনা, এই প্রশ্নও তোলেন মমতা (National Party Status)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola