Mamata Banerjee: 'জলপাইগুড়িতে ৯টি ফ্লাড সেন্টার তৈরি করা হয়েছে', উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: টানা বৃষ্টি, উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা: মুখ্যমন্ত্রী ।  'এবারও মনিটরিং সিস্টেম চালু করতে হবে' । 'গঙ্গার ভাঙন ঠেকাতে ড্রেজিংও করেনি কেন্দ্র''আজ পর্যন্ত কোনও টাকা দেয়নি কেন্দ্র' । 'না জানিয়ে বলছে ফের ফরাক্কা চুক্তি পুনর্নবীকরণ করবে' । আবার বলছে তিস্তার জলও দিয়ে দেবে' । 'তিস্তার জল আছে যে দিয়ে দেবে? উত্তরবঙ্গের কেউ খাবার জল পাবে না'
'জলবিদ্যুৎ কেন্দ্র করে সব জল টেনে নিচ্ছে সিকিম' । 'সিকিম ১৪টি জলবিদ্যুৎ কেন্দ্র করল, তখনই তো দেখা উচিত ছিল' । 'আমরা বারবার বলেছি, কিন্তু কেন্দ্র কোনও পদক্ষেপ নেয়নি, তাই এত দুর্ভোগ''প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করেও, রেহাই পাচ্ছি না' । 'রাস্তায় ধস নেমেছে, সঙ্গে সঙ্গে কেন্দ্রকে জানাতে হবে' । 'ওই রাস্তা দিয়ে সেনাবাহিনী যাতায়াত করে, এটা ওদের জানাতে হবে' । 'জলপাইগুড়িতে ৯টি ফ্লাড সেন্টার তৈরি করা হয়েছে'

রাজ্যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে গঠিত সার্চ কমিটি উপাচার্য নিয়োগের জন্য মুখ্যমন্ত্রীকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য ৩ জনের নাম পাঠাবে। ৩ জনের মধ্যে একজনের নাম চূড়ান্ত করে আচার্য রাজ্য়পালকে পাঠাবেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট ব্যক্তিকে উপাচার্য হিসাবে নিয়োগ করবেন রাজ্যপাল। উপাচার্য পদে নিয়োগের জন্য রাজ্যকে বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই বিজ্ঞাপনে উল্লেখ থাকবে সুপ্রিম কোর্টের নির্দেশ। বিজ্ঞাপন থেকে নিয়োগ, ৩ মাসের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola