Mamata Banerjee: সিপিএমের ভোট বিজেপিতে যাবে, দমদমে সিপিএম-বিজেপির সেটিং-এর চাঞ্চল্যকর অভিযোগ মমতার
দমদম লোকসভা কেন্দ্র ও বরানগর বিধানসভা কেন্দ্রে সিপিএমের ভোট বিজেপিতে যাবে। বুধবার বারুইপুর প্রচারসভা থেকে দমদমে সিপিএম-বিজেপির সেটিং-এর চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূলনেত্রী। মমতা বলেন, সিপিএম-কংগ্রেসকে দয়া করে ভোট দিয়ে আপনার ভোটটা কাটবেন না, তাতে বিজেপির লাভ হবে। কিছুক্ষণ আগে আমি একটা কথা শুনছিলাম, কিছু কিছু জায়গায় আন্ডারস্ট্যান্ডিং হয়েছে।একটা জায়গার নাম তো আমি বলেই দিতে পারি। দমদম। ওখানে ওদের একজন পুজনীয় সিপিএমের নেতা দাঁড়িয়েছেন। তাঁর সাথে বিজেপির কথা হয়েছে। লোকসভায় ভোটটা সিপিএম বিজেপিকে দেবে। আর বিধানসভায় ভোটটা, একটা বিধানসভা উপনির্বাচন চলছে,যেটা হচ্ছে বরানগর, সেখানে সিপিএমের ভোটটা বিজেপিতে আসবে।
পাল্টা জবাব দিয়েছে সিপিএম ও বিজেপি।