Mamata Banerjee: পুরুলিয়া জেলার ৩৫ টি প্রকল্পের উদ্বোধন মমতার।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 May 2022 04:17 PM (IST)

জঙ্গলমহলে প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকে পুরুলিয়া জেলার ৩৫ টি প্রকল্পের উদ্বোধন করলেন। এই সবকটি প্রকল্পের অর্থমূল্য ২৮৮ কোটি ৩০ লক্ষ টাকা। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হল অযোধ্যা পাহাড়ে মার্বেল লেক থেকে পানীয় জল সরবরাহ প্রকল্প।