Mamata Banerjee: রেড রোডের কর্মসূচিতে মূল মঞ্চে দেখা গেল না অভিষেকের ছবি, জল্পনা গরহাজিরা ঘিরেও
ABP Ananda LIVE: নেতাজি ইন্ডোরের সভার পর রেড রোডের (Red Road) কর্মসূচিতেও মূল মঞ্চে দেখা গেল না অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) ছবি। পাশাপাশি জল্পনা তৈরি হয়েছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গরহাজিরা ঘিরেও। এই আবহে, তৃণমূলের (TMC) ডিজিটাল সেলের দায়িত্বে থাকা, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বোন, অদিতি গায়েন ইঙ্গিতপূর্ণভাবে ফেসবুকে লিখলেন, 'যোগ্য ব্যক্তিরা স্থান পায় না। অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায়।'