Mamata Banerjee : আজ থেকে 'ভাষা আন্দোলনের' ডাক I বীরভূমে যাচ্ছেন মমতা I TMC News

ABP Ananda  |  27 Jul 2025 09:53 AM (IST)
ABP News

ABP Ananda LIVE : ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে আজ পথে নামছে তৃণমূল। নানুর দিবস উপলক্ষ্যে বিকেলেই বীরভূমে যাচ্ছেন মমতা। সোমবার বোলপুরে পদযাত্রা।


 


Dilip Ghosh:'কালিমালিপ্ত ও বদনাম করার চেষ্টা চলছে' ; ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, লালবাজারে অভিযোগ দিলীপ ঘোষের


 ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, লালবাজারে অভিযোগ দিলীপ ঘোষের। লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ বিজেপি নেতার। 'আমাকে কালিমালিপ্ত ও বদনাম করার চেষ্টা চলছে। এর আগেও আমি দল ছাড়ছি বলে রটানো হয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল না হওয়ায় নোংরা ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। আইনের দ্বারস্থ হয়েছি, সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি', পুলিশ ব্যবস্থা না নিলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলীপ ঘোষের।


এদিন তিনি  অভিযোগ জানিয়ে বলেন, ২৫ জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, একটি ভিডিও প্রচার করা হয়েছে, খুবই নোংরা ধরণের।  যেখানে, স্ত্রী-পুরুষ চরিত্র দেখা যাচ্ছে। তাঁদের মধ্যে, যে পুরুষ চরিত্র, তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা হয়েছে। ভিডিও ঠিক, কি ভুল, তৈরি করা কিনা, কোন চরিত্র , কারা করেছে, আমরা কিছু জানি না। কিন্তু এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার, আমার ইমেজকে ধ্বংস করার, চেষ্টা করা হয়েছে।একটি ষড়যন্ত্র চলছে অনেকদিন। সেই চক্র থেকে এটি করা হয়েছে। সেই জন্য আমার মনে হয়েছে, এর সত্য সামনে আসা উচিত। যারা এই চক্রান্ত করছে, তাঁদেরকে আইনের সামনে আনা উচিত। আমি পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি।' তিনি আরও বলেন, এই ঘটনায় কে আছে, কে না আছে, সন্দেহের বশে কিছু বলা সম্ভব নয়। সব হতে পারে। একাধিক ঘটনা ঘটেছে। একাধিক লোক থাকে তার মধ্যে। সব সম্ভব। সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আইন দেখবে। পুলিশ যদি এমনি না করে, আমি হাইকোর্টেও যাব।' 

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Mamata Banerjee : আজ থেকে 'ভাষা আন্দোলনের' ডাক I বীরভূমে যাচ্ছেন মমতা I TMC News

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন