Panchayat Election 2023: হুইলচেয়ারেই এসএসকেএম থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী

ABP Ananda  |  27 Jun 2023 09:53 PM (IST)
ABP News

চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পর এসএসকেএম থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুইলচেয়ারেই বেরোতে দেখা গেল তাঁকে। পরে গাড়িতে বেরিয়ে যেতে দেখা যায় তাঁকে।  সূত্রের খবর, পা-কোমরে চোট লাগা সত্ত্বেও SSKM-এ ভর্তি থাকতে চাইছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। MRI এবং অন্য পরীক্ষানিরীক্ষা হওয়ার পর দেখা যাচ্ছে, চোট গুরুতরই। কিন্তু হাসপাতালে মমতা থাকতে চাইছেন না বলে খবর মিলেছিল। 


মঙ্গলবার জলপাইগুড়ি থেকে উড়ানের পরই দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। তাতে প্রবল দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। তড়িঘড়ি সেবক বায়ুসেনাঘাঁটিতে জরুরি অবতরণ করানো হয় কপ্টারটিকে। সেখানেই কপ্টার থেকে নামার সময় পায়ে-কোমরে চোট পান মুখ্যমন্ত্রী। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও আঘাত পান তিনি। তিনি কেমন আছেন জানতে, কলকাতা থেকে ফোন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরে ট্যুইটারে লেখেন, 'জরুরি অবতরণের পর সুরক্ষিত আছেন জেনে স্বস্তি পেলাম'। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জরুরি অবতরণ, জানাল বেসামরিক বিমান পরিবহণ সংস্থা DGCA। জানা গিয়েছে, সেবক বায়ুসেনা ঘাঁটির কর্তারা মুখ্যমন্ত্রী ও কপ্টারের অন্যান্য যাত্রীদের পাশের সেনা কার্যালয়ে নিয়ে যান। সেখান থেকে গাড়িতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তাঁরা।  মমতা প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। তাই চোট কতটা গুরুতর খতিয়ে দেখবেন কলকাতার চিকিৎসকরা। ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসা হয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে  চূড়ান্ত প্রস্তুতি শুরু হয় SSKM-এ। সেখানে ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ছিলেন স্বাস্থ্যসচিব, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, বিধাসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে পৌঁছে এদিন কষ্ট করেই গাড়ি থেকেই নামেন মমতা। সেখানে হুইলচেয়ার আনা হয় তাঁর জন্য। কিন্তু ফিরিয়ে দেন মমতা। কোনও মতে, পা টেনে টেনেই হেঁটে এগোতে থাকেন মমতা। তাঁর বাঁ হাত ধরে ছিলেন হাসপাতালের এক নার্স। ডান দিকও সাপোর্ট ছিল মমতার। সেই অবস্থাতেই কোনও রকমে পা টেনে ভিতরে ঢোকেন। শোনা যায়, উডবার্ন ব্লকের সাড়ে ১২ নম্বর কেবিনটি বরাদ্দ হয়েছে মমতার জন্য। সেখানেই তাঁর চিকিৎসা হওয়ার কথা। তাঁর হাঁটতে অসুবিধা হচ্ছে বলে জানা গিয়েছে। 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Panchayat Election 2023: হুইলচেয়ারেই এসএসকেএম থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন