Mamata Banerjee: ট্যাবলোর মাধ্যমে বিভিন্ন প্রকল্পের প্রচার চালাবে সরকার।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Apr 2022 05:12 PM (IST)

ট্যাবলো, মোবাইল ভ্যান র্যালি ইত্যাদির মাধ্যমে প্রচার করা হবে সমস্ত সরকারি প্রকল্প। ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত আবার শুরু হবে দুয়ারে সরকার। দুয়ারে সরকারের ক্যাম্পে এই ১০দিন আবেদন জমা নেওয়া হবে। ৫ মে থেকে ২০ মে পর্যন্ত চলবে পাড়ায় সমাধান ক্যাম্প। প্রয়োজন ছাড়া সরকারি অফিসারদের ছুটি নয়। মানুষের বোঝার সুবিধের জন্য কেন্দ্রীয় প্রকল্পের নাম আঞ্চলিক ভাষায় করা হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী।