Mamata Banerjee: চিকিৎসা করাতে আজ এসএসকেএমে মুখ্যমন্ত্রী, হবে হাঁটুর চিকিৎসা | ABP Ananda LIVE

এসএসকেএমে আজ মুখ্যমন্ত্রীর হাঁটুর চিকিৎসা হবে হাসপাতাল সূত্রে খবর, হাঁটুতে ফ্লুইড জমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata banerjee) চিকিৎসার পরিভাষায় একে বলে সাইনোভিয়াল ফ্লুইড হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসা করাতে উডবার্ন ব্লকে পৌঁছলেন মুখ্যমন্ত্রী সাড়ে ১২ নম্বর কেবিনে তাঁকে ভর্তি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে এই কেবিনের নীচের তলায় রয়েছে অর্থোপেডিক ওটি সেখানে মুখ্যমন্ত্রীর হাঁটু থেকে ফ্লুইড বের করার প্রক্রিয়া হবে চিকিৎসকদের নেতৃত্বে থাকবেন ফিজিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধান রাজেশ প্রামাণিক এসওপি অনুযায়ী, ফ্লুইড বের করার পর, ২৪ ঘণ্টা হাসপাতালেই পর্যবেক্ষণে থাকা উচিত, মত বিশেষজ্ঞ চিকিৎসকদের  যদিও মুখ্যমন্ত্রী হাসপাতালে থাকবেন কি না, তা এখনও স্থির হয়নি

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola