Sujan Chakraborty: মমতা বন্দ্য়োপাধ্য়ায় জানতেন জ্য়োতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হবে: সুজন চক্রবর্তী। ABP Ananda Live

Ration Scam: রেশন বণ্টন দুর্নীতি (Ration Scam) মামলায় গ্রেফতার প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক। জোড়া বাড়িতে ২০ ঘণ্টার ম্য়ারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গতকাল গভীর রাতে বনমন্ত্রীকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাত ৩টে ২৩ নাগাদ সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় তাঁকে। স্বাস্থ্যপরীক্ষার জন্য় প্রাক্তন খাদ্য়মন্ত্রীকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, জ্য়োতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্যপরীক্ষার জন্য় মেডিক্য়াল বোর্ড গঠন করা হয়েছে। স্বাস্থ্যপরীক্ষার পর দুপুরে বনমন্ত্রীকে আদালতে পেশ করা হবে বলে ইডি সূত্রে খবর। গ্রেফতারির পর সরাসরি বিজেপি ও শুভেনদু অধিকারীর নাম করে তিনি গভীর ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করেছেন জ্য়োতিপ্রিয় মল্লিক। এদিকে, পার্থ চট্টোপাধ্য়ায় ও মানিক ভট্টাচার্যর গ্রেফতারির সময় ইডির আইনজীবী থাকা ফিরোজ এডুলজিকে নিয়োগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গোটা ঘটনায় কী প্রতিক্রিয়া সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty)। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola