Mamata Banerjee: 'এরা ডিসেম্বরে না লোকসভা নির্বাচন করে দেয়,' সন্দেহ মমতার
ABP Ananda | 28 Aug 2023 11:08 PM (IST)

'কিছুদিন বাদে লোকসভা নির্বাচন রয়েছে। সন্দেহ হচ্ছে এরা ডিসেম্বরে না লোকসভা নির্বাচন করে দেয়, জানুয়ারিতেও করে দিতে পারে। এদের কেউ বিশ্বাস করতে পারে না। প্রধান বিচারপতি একটি কমিটি করতে বলেছিলেন, কমিটি থেকে প্রধান বিচারপতির নামই বাদ দিয়ে দিয়েছে। নির্বাচন কমিশনের প্রধান তৈরি করতে দায়িত্ব দিয়ে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীকে' তৃণমূল ছাত্র পরিষদের সভায় মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের