✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Mamata Banerjee : নন্দীগ্রামে উপনির্বাচনের আগে দলের নাম, প্রতীক, প্রার্থী সব হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়

ABP Ananda  |  19 Sep 2026 12:19 PM (IST)
ABP News

ABP Ananda Live : নন্দীগ্রাম। একটা সময় এখান থেকেই শুরু হয়েছিল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সাফল্য়ের পথচলা। সেখানেই প্রথমে দুহাজার একুশে শুভেন্দু অধিকারীর কাছে হারেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তারপর এবার সেই নন্দীগ্রামেই ভোট ময়দানে নেই তাঁর শিবিরের প্রার্থী।


মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ক্ষমতায় আসার নেপথ্য়ে অন্যতম ফ্য়াক্টর ছিল নন্দীগ্রাম। সেখানকার জমি আন্দোলনই, সিপিএমের পায়ের তলার জমি অনেকখানি কেড়ে নিয়েছিল। কিন্তু, যে নন্দীগ্রাম একসময় তাঁর উত্থানে বড় ভূমিকা নিয়েছিল, সেই নন্দীগ্রামই কার্যত এবার তাঁর পতনের সাক্ষী থাকল। নন্দীগ্রামের উপনির্বাচনের আগে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তৈরি দলের নাম ও প্রতীক হাতছাড়া হল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের। তারপরই উপনির্বাচনের আগে প্রার্থী পদই প্রত্যাহার করে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের সঞ্চিতা প্রধান দে। শুরু থেকেই নন্দীগ্রামকে 'লাকি' বলে মনে করতেন মমতা বন্দ্যোপাধ্যায়! মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে নন্দীগ্রামে তাঁর যাতায়াত কমতে শুরু করে। ২০২১-এর বিধানসভা ভোটের আগে ফের শিরোনামে উঠে আসে 'নন্দীগ্রাম'। নন্দীগ্রাম থেকেই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তৃতীয়বারের মতো ক্ষমতায় এলেও, নন্দীগ্রামে জোর ধাক্কা খেতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুভেন্দু অধিকারীর কাছে ১ হাজার ৯৫৬ ভোটে হেরে যান তিনি। এবার সেই নন্দীগ্রামে উপনির্বাচনের আগে দলের নাম, প্রতীক, প্রার্থী সব হারালেন তিনি।

Continues below advertisement
  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Mamata Banerjee : নন্দীগ্রামে উপনির্বাচনের আগে দলের নাম, প্রতীক, প্রার্থী সব হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.