CM Mamata Banerjee: কপালে গুরুতর আঘাত মুখ্যমন্ত্রীর, বাড়িতেই রয়েছেন মমতা। ABP Ananda Live

TMC News: বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। বাড়িতেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মুখ্যমন্ত্রীকে এসএসকেএমে (SSKM) নিয়ে যান অভিষেক (Abhishek Banerjee)। কপালে ৩টি ও নাকে একটি সেলাই পড়েছে, আজ ফের শারীরিক পরীক্ষা। 'পিছন থেকে ধাক্কার জন্য পড়ে গিয়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী', মেডিক্য়াল বুলেটিনে মন্তব্য় এসএসকেএমের ডিরেক্টরের। পরে নিজের আগের মন্তব্য়ের ব্যাখ্যা দিতে গিয়ে, পুরনো অবস্থান থেকে কার্যত সরে আসেন মণিময় বন্দ্যোপাধ্যায়। 'মুখ্যমন্ত্রীকে পেছন থেকে শারীরিক ভাবে কেউ ধাক্কা মেরেছেন এটা বলতে চাইনি। আসলে পড়ে যাওয়ার সময় মুখ্য়মন্ত্রীর মনে হয়েছিল, তিনি কোনও ধাক্কা খেয়েছেন', শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় এরকম মনে হয়। কিন্তু, আসলে সত্যি সত্যি কেউ তাঁকে ধাক্কা মারেনি', মন্তব্য এসএসকেএমের ডিরেক্টরের। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola