Mamata Banerjee: 'জয় না আসা পর্যন্ত কেন্দ্রের বিরুদ্ধে লড়াই চলবে', ফেসবুকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
জয় না আসা পর্যন্ত কেন্দ্রের বিরুদ্ধে লড়াই চলবে। ফেসবুকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লেখেন, আজ, নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেছি। সেখানে এমন কয়েকটি বিষয় উল্লেখ করেছি, যেখানে আমার দ্রুত নজর দেওয়া প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, বাংলার মানুষ আমার সম্পদ। আমি সবসময় তাঁদের ভাল থাকাকে অগ্রাধিকার দিয়েছি।