Mamata Banerjee: ভুবনেশ্বরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে সঙ্গে বৈঠক মমতার

Mamata Banerjee: পরিকল্পনা ছিলই। সেই মতোই ভুবনেশ্বরে ওড়িশার (Odisha CM) মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের (Naveen Patnaik) সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২৪ সালে লোকসভা ভোট (Loksabha Election)। আর বাংলার মুখ্য়মন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন, তিনি আঞ্চলিক শক্তিগুলিকে একজোট করতে চান। সব মিলিয়ে তাঁর এই ওড়িশা-সফর ও সে রাজ্যের মুখ্য়মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মধ্যে অন্য কোনও তাৎপর্য খুঁজে পাচ্ছেন কেউ কেউ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola