Mamata Banerjee : ২১ শে জুলাইয়ের প্রাক্কালে কর্মী-সমর্থকদের বার্তা তৃণমূলনেত্রীর। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jul 2022 02:30 PM (IST)

২১ শে জুলাইয়ের প্রাক্কালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে বার্তা তৃণমূলনেত্রীর। আগামীকালের সমাবেশের জন্য সব কর্মী-সমর্থকদের শান্তিপূর্ণভাবে, প্রশাসনের সঙ্গে সহযোগিতার আবেদন।
দু’বছর পর ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ। তার আগে চলছে চূড়ান্ত প্রস্তুতি। জেলা থেকে গতকালই দলে দলে আসতে শুরু করেছেন নেতা, কর্মী, সমর্থকরা। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় দূরের জেলা থেকে আসা কর্মী, সমর্থকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ধর্মতলায় মঞ্চ তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে। মঞ্চের সামনে রয়েছে পুলিশ পাহারা। চারদিকে লাগানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা।