Indranil Sen News: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তদন্তে চাঞ্চল্যকর দাবি ED-র | ABP Ananda

ABP Ananda LIVE : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তদন্তে চাঞ্চল্যকর দাবি ED-র । 'মন্ত্রী থাকাকালীন নিজের দুই ঘনিষ্ঠের সংস্থাকে ৮৫ কোটি টাকা টেন্ডার পাইয়ে দেন ইন্দ্রনীল। ইন্দ্রনীল ঘনিষ্ঠ ধ্রুবজ্যোতি বসু ও দীপেশ রায়ের সংস্থাকে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল। সেই সংস্থা থেকে ইন্দ্রনীলের আত্মীয়দের নিয়ন্ত্রণাধীন একাধিক সংস্থায় টাকা পাঠানো হয়েছিল। সেই সব সংস্থা থেকেও টাকা তোলা হয়েছিল। ইন্দ্রনীল মন্ত্রী থাকাকালীন তাঁর সংস্থা অক্টেভ রেকর্ডসের অ্যাকাউন্টে ৩.৮ কোটি টাকা ডিপোজিট। সেই সংস্থার অ্যাকাউন্ট থেকে ৩০ লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার। ইন্দ্রনীল সেনের দাবি, রয়্যালটি বাবদ এই টাকা প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল', বিবৃতি দিয়ে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।
আরও খবর...
প্রতীক্ষার অবসান, ৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে কলকাতায় পা রাখল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল টিম। হলুদ-সবুদ রঙে মোড়া কলকাতা বিমানবন্দর থেকে বেরোল ব্রাজিল টিম।
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী। এখানেই প্রশ্ন উঠছে, এরপর কী করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? পশ্চিমবঙ্গে জোট করার জন্য় কংগ্রেসকে অনুরোধ করবেন? না কি যে দল থেকে তাঁর রাজনৈতিক-জন্ম সেই কংগ্রেসেই ফিরে যেতে পারেন?