✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Mamata Banerjee: 'বিজেপি একটা অপদার্থ দল', নিশানা তৃণমূল সুপ্রিমোর

ABP Ananda  |  16 Jun 2023 05:32 PM (IST)
ABP News

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) মনোনয়ন ঘিরে বোমা-গুলি-হিংসা-মৃত্যু দেখেছে বাংলা। টানা কয়েকদিন ধরে অশান্ত থেকেছিল ভাঙড় (Bhangar)। আর যে অশান্তির জন্য বিরোধীদের একযোগে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। পাশাপাশি ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকিকেও (Nawsad Siddique) নাম না করে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।


মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'ভাঙড়ের ঘটনায় তৃণমূলের কোনও হাত নেই। বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। বিজেপি একটা অপদার্থ দল। ওদিকে সিপিএম যখন ক্ষমতায় ছিল, তখন শুধু মানুষ মেরেছে। এখন বিজেপির থেকে টাকা নিতে হবে, মানুষের প্রাণ কেড়ে নিতে হবে'। যারপরই নাম না করে নৌশাদকে নিশানা করে মমতা বলেন, একজন বিধায়কের বড় বড় কথা। 


তৃণমূল সুপ্রিমো সুর চড়িয়ে বলেন, 'বাম, রাম, শ্যাম আর কিছু গুন্ডাদাম। এই চারটে পার্টি এক হয়ে রোজ গিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলছে। অভিযোগ তুলছে। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই এক বিপুল সংখ্যায় নমিনেশন অন্য কোনও জায়গায় শান্তিপূর্ণভাবে মানুষ দিতে পেরেছে কি না, দেখান। ভাঙড়ের ঘটনা তো কিছু গুণ্ডা করেছে। আমাদের দু'জন সহকর্মী ওখানে মারা গেছে। ভাঙড়ের ঘটনা তৃণমূল সরকার করেনি।'


এদিকে, মুখ্যমন্ত্রীর তাঁকে আক্রমণের পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন আইএসএফ বিধায়ক (ISF MLA) নৌশাদ সিদ্দিকিও। 'সৎ সাহস থাকলে বলুন কে টাকা নিয়েছে? আমাদের সঙ্গে পারছেন না বলে বিজেপি যোগের অভিযোগ করছেন। সুব্রহ্মণ্যম স্বামীকে নবান্নে মালা পরিয়ে স্বাগত জানাতে পারেন। নৌশাদ সিদ্দিকিকে দেখা করার সময়টুকু দেন না। তাহলে কার সঙ্গে বিজেপির যোগ, সবাই বুঝতে পারছে, পাল্টা নৌশাদ সিদ্দিকি।



এদিকে, মনোনয়ন পর্বে অশান্তি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন নৌশাদ। আইএসএফ বিধায়ক বলেছেন, 'কত মানুষের মৃত্যু হলে, তবে সেই মনোনয়ন আপনার কাছে খারাপ লাগবে ? গণতন্ত্রকামী মানুষের কাছে এটা একটা ভয়ঙ্কর পরিবেশ', এনআইএ তদন্তের দাবি ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির। 


ভাঙড়ে অশান্তির আবহের মাঝেই গত বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নৌশাদ সিদ্দিকি। যদিও তাঁর সঙ্গে দেখা হয়নি মুখ্যমন্ত্রীর। যা নিয়েও চড়েছে রাজনীতির পারদ।      

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Mamata Banerjee: 'বিজেপি একটা অপদার্থ দল', নিশানা তৃণমূল সুপ্রিমোর

TRENDING VIDEOS

দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ3 Hour ago

৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান |3 Hour ago

৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি3 Hour ago

৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার3 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.