Mamata Banerjee: 'আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, অসম্মানই বা কেন করব?' বাঁকুড়ার জনসভায় মমতার মুখে মিশন-বার্তা
ABP Ananda | 20 May 2024 03:01 PM (IST)

বাঁকুড়ার জনসভায় ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে রামকৃষ্ণ মিশন। তিনি বলেন, 'আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেন একটা ইন্সস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানই বা কেন করব? আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন, তাঁকে দেখতে গেছিলাম, সেটা নয়, আমি বলেছি দু-একজনের কথা'।
এর আগে মমতা বলেছিলেন, 'সব সাধু তো সমান হয় না। কিন্তু, যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেব না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু-সন্তরা এই কাজ?'