Mamata Banerjee:'যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা গ্রেফতার হয়েছে, রাজ্যপালের সন্দেশখালি সফরকেও স্বাগত', মন্তব্য মমতার
ABP Ananda | 12 Feb 2024 01:12 PM (IST)

সন্দেশখালি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা গ্রেফতার হয়েছে, আরামবাগে প্রশাসনিক সভায় যাওয়ার আগে বললেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সন্দেশখালি সফরকেও স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।