Mamata Banerjee: 'আমাদের মেরুদণ্ড সোজা, ওদের ব্যাঁকা', একুশের মঞ্চ থেকে বিজেপিকে নিশানা মমতার
abp ananda | 21 Jul 2022 01:26 PM (IST)
একুশের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মানুষের এই বৃষ্টি ২৪ সালে বিজেপিকে ভাসিয়ে নিয়ে যাবে। আমাদের মেরুদণ্ড সোজা, ওদের ব্যাঁকা। এদের একদিকে ইডি-সিবিআই, একদিকে আয়কর অন্যদিকে জিএসটি। আমরা মাথা উঁচু করে থাকি।"